ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১০ মে ২০২৬

টানা দুইবার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল কুবির ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

সাব্বির হোসেন, কুবি প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ৩৯ বার পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে লোক প্রশাসন বিভাগকে ৩–২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নের মুকুট পরেছে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় প্রতীক্ষিত এ ফাইনাল ম্যাচ। সমানতালে লড়াই করা দুই দলের উত্তেজনাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মাজহারুল ইসলাম। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন একই বিভাগের মেহরাজ হোসেন আলভি। অন্যদিকে সর্বোচ্চ চার গোল করে সেরা গোলদাতা হয়েছেন বাংলা বিভাগের আকাশ। সেরা গোলরক্ষক নির্বাচিত হন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মাযহারুল ইসলাম।
এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্রত্নতত্ত্ব বিভাগকে ১–০ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে বাংলা বিভাগ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সোহবার উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং শাহ সিমেন্টের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ আনোয়ার পারভেজ।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী বলেন,“দুই দলই দারুণ দক্ষতার পরিচয় দিয়েছে। টাইব্রেকারে ম্যাচ গড়ানোই প্রমাণ করে শক্তিতে তোমরা সমান। মাঠে খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রাখবে—ফুটবলে সামান্য ধাক্কাধাক্কি স্বাভাবিক; তবে সেটি যেন মাঠের বাইরে কোনো বিরূপ পরিস্থিতির সৃষ্টি না করে। পাশাপাশি দর্শকদের মাঠে না নামার বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আর শাহ সিমেন্টকে অনুরোধ করবো—আমাদের মাঠে একটি গ্যালারি নির্মাণ করলে এটি একটি পূর্ণাঙ্গ মানসম্পন্ন মাঠে রূপ নেবে।”
টুর্নামেন্ট জুড়ে শৃঙ্খলাপূর্ণ আয়োজন ও প্রাণবন্ত অংশগ্রহণে মুখর ছিল পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের টানা দুইবারের শিরোপা জয়ে বিভাগে বইছে উৎসবের আমেজ।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

টানা দুইবার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল কুবির ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

সর্বশেষ পরিমার্জন: ০৪:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫