ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৮নং ওয়ার্ড কোচপাড়া মজিদিয়া মাদরাসা রোড

টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

মোঃ আরফাতুল ইসলাম (সানি)
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:৫১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / ৩৯ বার পঠিত
চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড কোচপাড়াস্হ মজিদিয়া পৌর আলিম মাদ্রাসা হতে মাতামুহুরি নদীর ভাঙ্গণ প্রতিরোধ করতে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্হা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে স্হানীয় জনসাধারণ ও বিভিন্ন সামাজিক সংগঠন।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলহাজ মাওলানা কুতুব উদ্দিন হেলালী,পৌরসভা যুবদলের সাবেক  সভাপতি, সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান, মাষ্টার গোলাম মাওলা, ৮নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল, যুবনেতা নুর মোহাম্মদ সিকদার। উপস্থিত ছিলেন ছাদেকুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন,প্রতি বছর বর্ষা মৌসুম আসলে আতঙ্কে দিন কাটে এ এলাকার হাজারো পরিবার ও ব্যবসায়ীদের। এমনকী বেঁড়িবাধ ভেঙে সর্বস্ব হারানোর ভয়ে স্ত্রী সন্তান নিয়ে নির্ঘুম রাত কাটান অনেক পরিবার।এ অবস্থায় কোচপাড়া থেকে মজিদিয়া আলীম মাদ্রাসা পর্যন্ত এলাকা ও ১নং শহর রক্ষা বাঁধ হয়ে মাতামুহুরি ব্রিজ পর্যন্ত মাতামুহুরি নদীর তীরে আরসিসি ব্লক ও টেকসই বেড়িবাঁধ নির্মাণে জেলা প্রশাসন,  চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন
চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড এলাকায় বালুর মিশিং দিয়ে যারা বালু উত্তলন করছে তাদের কঠোর হুশিয়ারী দেন শহিদুল ইসলাম ফোরকান। প্রশাসন যদি অবৈধ  বালুর মিশিং বন্ধ না করে তাহলে এলাকার মানুষকে সাথে নিয়ে নিজেরাই ভেঙে দিবে, যা আছে সব পার্শ্ববর্তী এলাকা ৮নং ওয়ার্ডে কোনো ধরনের বালুর মিশিং বসাতে দেওয়া হবে না। এলাকায় যারা বালুর মিশিং বসিয়ে ব্যবসা করছেন তারা হাজার হাজার মানুষের ক্ষতি করছেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

৮নং ওয়ার্ড কোচপাড়া মজিদিয়া মাদরাসা রোড

টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

সর্বশেষ পরিমার্জন: ০৯:৫১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫