কুষ্টিয়া প্রতিনিধি: ঢাকা থেকে ছেড়ে আসা মধুমতী এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়ার কোর্ট স্টেশনের অ্যাপ্রোচে পৌঁছালে হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে কোর্ট স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধুমতী এক্সপ্রেস ট্রেনের ‘খ’ বগিতে ওঠার সময় ভেতরে থাকা এক কর্মীর সঙ্গে একাধিক উঠতি বয়সী কিশোরের বাকবিতণ্ডা সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদ জানালে কিশোররা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্রায় দেড় ঘণ্টা আটকে রেখে মধ্যযুগীয় নির্যাতন ও মারধর চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। পরিস্থিতি মারাত্মক উত্তপ্ত হয়ে উঠলে সেখান থেকে পালিয়ে যান ট্রেনের পরিচালক ও টিটিই (ট্রেন ট্রাভেলিং এক্সামিনারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা)।
এ ঘটনায় মাহমুদুল হাসান (স্পেশালিস্ট) ও আব্দুল মজিদ নামের দুইজন গুরুতর আহত হয়েছেন। পরে সহকর্মী ও স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। ডা. ইকবাল হোসেন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জানান,তারা সংক্রামুক্ত আছে এবং চিকিৎসা চলছে।।

কুষ্টিয়া প্রতিনিধি 
















