ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ডিবি পরিচয়ে সাভারে বাসায় ডুকে ডাকাতি

আকতার হোসেন, সাভার
- সর্বশেষ পরিমার্জন: ০৩:২৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / ১১৮ বার পঠিত

ঢাকার সাভারে ডিবি পুলিশ পরিচয়ে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে। শনিবার রাত ৮ ঘটিকার সাভারের আলমনগর সুগন্ধা হাউজিং সোসাইটির নাসির উদ্দিনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানায়, রাতে সাভারের আলমনগর সুগন্ধা হাউজিং সোসাইটির ৬ নম্বর বাড়ির ৩য় তলার নাসির উদ্দিনের ফ্ল্যাটে ডিবি পুলিশ পরিচয়ে প্রবশ করে ১০ থেকে ১২ জন ডাকাত। এরপর অস্ত্রের মুখে সবাইকে হাত-পা বেঁধে মারধর করে পাশের কক্ষে আটকে রাখে। পরে আলমারি ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণ, ১২ ভরি রুপা ও নগদ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। ডাকাতরা চলে গেলে চিৎকারে আশপাশের লোকজন এসে ভুক্তভোগীদের উদ্ধার করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ডাকাতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন:






















