ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ডিমলায় জমি জালিয়াতির অভিযোগ

মোঃমফিজুল ইসলাম, ডিমলা(নীলফামারী)প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / ৮৭ বার পঠিত
নীলফামারীর ডিমলা উপজেলায় দক্ষিণ বালাপাড়া গ্রামে  পারিবারিক জমি নিয়ে নতুন করে জালিয়াতির অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা গেছে, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম (তাহসিলদার),তার ভাই আজিজুল হক কাছে জমি বিক্রি করলেও রেজিস্ট্রির পূর্বে গোপনে সেই জমি নিজ সন্তানের নামে দলিল করে দেন। এ ঘটনায় প্রতারিত ভাই প্রতিবন্ধী হওয়ায় ছেলে  সেলিম রেজা মিঠু, গত ২৮ জুন,রাতে ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী,দক্ষিণ কলাপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে সেলিম রেজা মিঠু জানান,আমার বাবা আজিজুল হক,পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তিনি ভাইয়ের কাছ থেকে গত ১৩-৪-২০০৩,তারিখে ২৭০৪নংদলিলে সাবেক ২০২৯ হাল দাগ ৩২০১,  সাবেক২০৩০,হাল ৩২০২দুই দাগে ৫২ শতক জমি ক্রয় করেন এবং তার জন্য চুক্তিমূলক টাকা পরিশোধও করেন। কিন্তু রেজিস্ট্রির প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বিক্রেতা তার ছেলে মোফাজজলহোসে কে গত ১৩-৪-২০০৩তারিখে ২৭০১দলিলে, সাবেক ২০২৯,হাল দাগ ৩২০১,সাবেক ২০৩০ হাল ৩২০২দুই দাগে ৩৭ শতক তার ছেলের নামে গোপনে জমির দলিল সম্পন্ন করে দেন, যা এক ধরনের প্রতারণা ও বিশ্বাসভঙ্গের শামিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ ধরনের জমি জালিয়াতির ঘটনা এলাকায় নতুন নয়। অনেক সময় পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে একে অপরকে ঠকানোর মতো অপ্রীতিকর ঘটনা ঘটছে, যা সামাজিকভাবে অস্থিরতা সৃষ্টি করছে।
মোঃরবিউল ইসলাম বলেন, ভুক্তভোগী ব্যক্তি জমির বৈধ মালিকানা ফিরে পেতে দ্রুত আইনগত সহায়তা নেওয়ার কথা জানিয়েছেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ প্রসঙ্গে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ডিমলায় জমি জালিয়াতির অভিযোগ

সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫