ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
ডিমলায় পিকআপ চাপায় নানী ও নাতনীর মৃত্যু

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৫১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / ৬৩ বার পঠিত

রানা আহমেদ, স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর ডিমলায় টিকা দিতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় নানী ও ১৪ দিনের নবজাতক নাতনী নিহত হয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মো. আব্দুস ছাত্তার খানের স্ত্রী মোছা. সুর্য খাতুন (৫৫) তার নাতনী মোছা. সামিয়া আক্তারকে (১৪ দিন) টিকা দিতে নিকটস্থ টিকাদান কেন্দ্রে যাচ্ছিলেন। পথে দ্রæতগতির একটি মালবাহী পিকআপ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই নবজাতক সামিয়ার মৃত্যু হয়। আহত অবস্থায় সুর্য খাতুনকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পিকআপচালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতদের বাড়ি উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শুটি বাড়ি বাজার সংলগ্ন এলাকায়। নবজাতকের বাবা মো. বাবুল হোসেন। একসঙ্গে নানী ও নাতনীর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে এলাহী জানান, সড়ক দুর্ঘটনায় নানী ও নবজাতক নাতনীর মৃত্যুর ঘটনায় চালক পলাতক রয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:


















