ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ডিমলার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

মো: সিয়াম রানা, নীলফামারী
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / ৫৯ বার পঠিত
নীলফামারীর ডিমলা থানায় দায়ের হওয়া চাঞ্চল্যকর ধ*র্ষ*ণ মা*মলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি মোঃ গোলাম হাবিবকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১৩ ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে রাজধানীর চকবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দুপুর আনুমানিক আড়াইটার দিকে ভিকটিম আমড়া কুড়াতে গেলে আসামি গোলাম হাবিব তাকে ফুসলিয়ে নিজের বাড়ির পাশে একটি টিনের ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিম পরিবারকে বিষয়টি জানালে তার পিতা বাদী হয়ে ডিমলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে আসামি পলাতক ছিল। মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিষয়টি র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের নজরে আসলে তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় ঢাকা যৌথভাবে রাজধানীর চকবাজার থানাধীন চাঁদনীঘাট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এলাকায় অভিযান চালিয়ে গোলাম হাবিবকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত গোলাম হাবিবের পিতা মৃত মজিবুর রহমান ভেলু। নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ ঝুনাগাছ চাপানী মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ডিমলার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫