ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৪ মে ২০২৬

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশন বাতিলের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে লাল কার্ড সমাবেশ

নাগরিক ভাবনা ডেস্কঃ
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৪৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • / ৫৪ বার পঠিত

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ‘লাল কার্ড সমাবেশ’ করেছে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (১ আগস্ট) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভের সামনে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দাবি করেন, জাতিসংঘের মানবাধিকার কমিশন দেশের মূল্যবোধ, স্বার্থ ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। এসময় তারা ব্যানার এবং প্লাকার্ড হাতে লাল কার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানান।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নাজমুল সাহা শিবলু বলেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থা এটি কোনো মানবাধিকার সংস্থা নয়, এটি একটি কুকুরের সংগঠন। যেখানে কুকুর মরলে সমবেদনা জানানো হয় কিন্তু মানুষ মারা গেলে কোনো সমবেদনা প্রকাশ করা হয় না।

হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আসিফ রায়হান বলেন, “বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারই সবচেয়ে বেশি জনসমর্থন পাওয়া সরকার। জুলাইয়ের পর থেকে জনগণ সবচেয়ে বেশি আস্থা রেখে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। অথচ যাঁর কাছে আমরা গণতন্ত্রের চর্চার সবচেয়ে বেশি আশা করেছিলাম, তিনি নিজের মতো করে দেশ চালাচ্ছেন।”

তিনি অভিযোগ করে বলেন, “যখন মানবাধিকার কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়, তখন থেকেই সাধারণ মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করছিল। অথচ ড. ইউনুস মিথ্যা ‘জঙ্গি মামলা’ দিয়ে দেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত ও ব্যস্ত রেখে চুপিসারে এই কমিশনের অনুমোদন দিয়ে দিয়েছে।

প্লাকার্ডগুলোতে ‘গাজায় যখন মানুষ মরে, জাতিসংঘ কি করে’; ‘কমিশন না সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব সার্বভৌমত্ব’; ‘জাতিসংঘের চুক্তি, মূল্যবোধের হুমকি’; ‘গোলামি না মুক্তি, মুক্তি মুক্তি’ ইত্যাদি লেখা ছিল।।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশন বাতিলের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে লাল কার্ড সমাবেশ

সর্বশেষ পরিমার্জন: ১১:৪৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫