ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৪ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
তজুমদ্দিনে কিটনাশক খেয়ে এইচএসসি পরীক্ষার্থীর আত্নহত্যা

সাইফুল ইসলাম সাকিব, তজুমদ্দিন উপজেলা ,প্রতিনিধিঃ
- সর্বশেষ পরিমার্জন: ০১:৩১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ২১ বার পঠিত

ভোলার তজুমদ্দিনে চলমান এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান বিষয়ের খাতায় রেজিষ্ট্রেশন নম্বর ভুল লিখে হতাশ হয়ে তনু চন্দ্র দাস (১৮) নামে এক পরীক্ষার্থী কিটনাশক খেয়ে আত্নহত্যা করেছে।
সোমবার (২৮ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে তাকে চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে,এদিন দিনগত রাত ৯টার দিকে তিনি কিটনাশক খান বলে জানিয়েছে স্বজনরা।
তিনি তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শায়েস্তাকান্দি গ্রামের বাসিন্দা শিক্ষক ব্রিটিশ চন্দ্র দাস ও গৃহিনী উজ্জলা রাণী দাস দম্পতির একমাত্র মেয়ে ছিলেন। এছাড়া তনু তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
তনুর মা উজ্জলা রাণী বলেন,সোমবার (২৮ জুলাই) আমার মেয়ে তনুর জীববিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাসায় এসেই সে অস্থির হয়ে পড়েন,আমাকে জানায় পরীক্ষার খাতায় রেজিষ্ট্রেশন নম্বর ভুল লিখেছি, এবং বার বার বলে আমি আর পাশ করব না,পড়ে তাকে সান্ত্বনা দেই। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু রাত ৯টার দিকে তার চিৎকারের শব্দ শুনে রুমে গিয়ে দেখি পানের বরজের জন্য ঘরে এনে রাখা কিটনাশক খেয়ে ছটপট করতেছে। পরে তনুকে চিকিৎসার জন্য তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক তাকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে আনার পর চিকিৎসক জানায় তনু মৃত।
বিষয়টি নিশ্চিত করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.মো.জুনায়েদ হোসেন বলেন,ওই তরুণীকে হাসপাতালের জরুরি বিভাগে আনার পর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেছি। তাকে মৃত অবস্থায় আনা হয়েছিল,কিটনাশক পানে তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:


















