
রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর তমিজুদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ সালাহ উদ্দিনের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১:০০ ঘটিকায় আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি জনাব মোঃ সালাহ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এলাকার শিক্ষা বিস্তার ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাঁর অসামান্য অবদান, মেধা এবং দায়িত্বশীল নেতৃত্বের কথা স্মরণ করে বক্তারা তাঁকে “শিক্ষা ও উন্নয়নের কারিগর” হিসেবে অভিহিত করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য জনাব এস এম মুসা, শিক্ষক প্রতিনিধি জনাব এস এম মোয়াজ্জেম হোসেন সহ শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সভাপতি জনাব মোঃ সালাহ উদ্দিন বলেন, “নারী শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়টিকে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো।” সভা শেষে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে শিক্ষক ও অভিভাবক সদস্যদের সাথে এক ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

রাজু আহমেদ, রাজবাড়ী 



















