তরণীবাড়ী পল্লি বিদ্যুৎ সাব স্টেশন সদর থেকে ডোমার নিয়ে যাওয়ার চক্রান্ত

- সর্বশেষ পরিমার্জন: ১০:০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ৫৩ বার পঠিত

গত ২৮ জুলাই নীলফামারী চৌরঙ্গী মোড়ে তরনীবাড়ী পল্লী বিদ্যুতের সাব স্টেশন নীলফামারি বিদ্যুৎ সরবরাহ থাকাকালীন ডোমার পল্লী বিদ্যুতের আওতায় নিয়ে যাওয়ার চক্রান্তে প্রতিবাদের শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাধারণ জনগণের কথা, তরনীবাড়ি পল্লী বিদ্যুৎ অফিস নীলফামারী সদরের আওতাধীন থাকায় তারা যেকোনো সমস্যায় পড়লে খুব সহজে নীলফামারী পল্লি বিদ্যুৎ অফিসে গিয়ে তা সমাধান করতে পার। কিন্তু সেটি যদি ডোমার নিয়ে যাওয়া হয় তাহলে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তরণীবাড়ী পল্লি বিদ্যুৎ অফিস নীলফামারীর আওতাধীন হওয়ায় তারা খুব সহজে যেকোন সমস্যা হলে সমাধান করতে পারেন। কিন্তু ডোমার পল্লি বিদ্যুৎ অফিস তাদের বিপরীতে। তারা কেউ সেভাবে ডোমার চলাচল করে না। তাদের সকল কাজ নীলফামারীতে হওয়ায় তারা এই কাজটি ও নীলফামারীতে করতে চায়। তারা কোনভাবেই ডোমার যেতে চায় না। তাদের কথা একটাই তারা কোনাভাবেই সেটি ডোমারের আওতায় নিয়ে যেতে দিবে না। লক্ষীচাপ ইউনিয়নের বাসিন্দা এবং আমাদের সময় প্রত্রিকার সাংবাদিক রেজাউল করিম রঞ্জু বলেন, আমাদের তরণীবাড়ী সাবস্টেশনের বিদ্যুৎ নীলফামারীর আওতাধীন চলতেছে। একটি দুষ্টুচক্র সেটিকে ডোমারে নিয়ে যাওয়ার পায়তারা করতেছে। আমারা কোনভাবেই সেটিকে ডোমারের আওতায়ধীন করতে দিবনা। নীলফামারী পল্লি বিদ্যুৎতের জেনারেল ম্যানাজারের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি এই বিষয়ে কোনকিছু যানি না। এই বিষয়ে আমার সঙ্গে কারো কোন কথা হয়নি।



















