ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৪ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৩৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ৪৬ বার পঠিত

জিল্লুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি
দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকালে লালমনিরহাট শহরের মিশন মোড় গোল চত্বরে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা ও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা ছুটে আসেন তাদের সহকর্মীকে হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর জন্য।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সাংবাদিকরা প্রতিদিন নানা ঝুঁকি নিয়ে সত্য তুলে ধরেন। কিন্তু এর ফলে যদি তাদের প্রাণ দিতে হয়, তবে তা গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের জন্য বড় হুমকি। হত্যাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত না করা হলে আন্দোলনের কর্মসূচি আরও জোরদার করা হবে।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় সভাপতি, সাংবাদিক নেতা এস আর শরিফুল ইসলাম রতন, এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক লালমনির আলো পত্রিকার সম্পাদক ও দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি জিল্লুর রহমান, দৈনিক লালমনির আলো পত্রিকার নির্বাহী সম্পাদক কল্লোল আহমেদ ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:


















