ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
“তুহিন হত্যার বিচার চাই” — নলছিটিতে সাংবাদিকদের প্রতিবাদী মানববন্ধন

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ৪০ বার পঠিত

মাহবুব তালুকদার নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে সাংবাদিক সমাজ। সারাদেশে সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান হামলা, হয়রানি ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাব প্রাঙ্গণে প্রেসক্লাবের আয়োজনে এই কর্মসূচি হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নলছিটি প্রেসক্লাবের সভাপতি এনায়েত করিম,ভারপ্রাপ্ত সহ-সভাপতি শাহাদাত হোসেন মনু, সাধারণ সম্পাদক কে.এম সবুজ, দপ্তর সম্পাদক মো. সাইদুল কবির রানা, নির্বাহী সদস্য খলিলুর রহমান মৃধা ও বালী তাইফুর রহমান তূর্য প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর বারবার হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয়, এটি মুক্ত গণমাধ্যম ও গণতন্ত্রের জন্য সরাসরি হুমকি। তুহিন হত্যাসহ অতীতের সব ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের সুরক্ষায় কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান তারা।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আঃ কুদ্দুস তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কায়কোবাদ তুফান, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম পলাশ, সাংবাদিক সাইফুল ইসলাম, খালিদ হোসেন, মশিউর রহমান, মাহবুব তালুকদার, মশিউর রহমান রাসেল, আমির হোসেন, রাজিব কুমার মালো, ইমরান কৌশিক, আমিন হোসেন, নাইম মল্লিক, তপু পোদ্দার প্রমুখ।
আরও পড়ুন:



















