ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

দলবদলের ইতিহাসে রেকর্ড, এবার ইসলামী আন্দোলনে ডা. রুস্তম আলী ফরাজি

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / ৪৭ বার পঠিত

আশরাফুল ইসলাম সোহাগ

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. রুস্তম আলী ফরাজি ফের নতুন রাজনৈতিক যাত্রা শুরু করলেন। দীর্ঘ রাজনৈতিক ঘূর্ণিপাক শেষে তিনি এবার ভিড়লেন চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশে।

শনিবার দুপুরে ১৩টি বাসভর্তি অনুসারী নিয়ে চরমোনাই দরবারে হাজির হন ডা. রুস্তম। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের হাতে ‘তওবা পাঠ’ শেষে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। এ সময় তাঁকে পিরোজপুর-৩ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

ডা. রুস্তম এর আগে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন—একবার বিএনপি, একবার জাতীয় পার্টি (জাপা), একবার মহাজোট এবং একবার স্বতন্ত্র প্রার্থী হয়ে। সর্বশেষ গত বছরের ৭ জানুয়ারির নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন।

ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের বলেন, “ডা. রুস্তম ২০১৭ সালে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছিলেন। তবে বিতর্কিত নির্বাচনে অংশ নেওয়ায় তাঁর সদস্য পদ স্থগিত করা হয়। গত বছরের আগস্টে তিনি আবার যোগাযোগ শুরু করেন। এবার তিনি তিনবার তওবা পাঠ করেছেন যে আর দল পরিবর্তন করবেন না। তাই স্থগিতাদেশ প্রত্যাহার করে তাঁকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।”

এদিকে ডা. রুস্তম দাবি করেছেন, এটি তাঁর নতুন যোগদান নয়; বরং পুরোনো সদস্যপদ নবায়ন। তাঁর ভাষায়, “২০১৪ সালের নির্বাচনের আগে আমি ইসলামী আন্দোলনে যোগ দিই। তবে সে বছর দল নির্বাচনে অংশ না নেওয়ায় আমি স্বতন্ত্র হই। এজন্য আমার সদস্যপদ স্থগিত হয়। কিন্তু সম্পর্ক কখনো ছিন্ন হয়নি।”

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

দলবদলের ইতিহাসে রেকর্ড, এবার ইসলামী আন্দোলনে ডা. রুস্তম আলী ফরাজি

সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫