ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

দিনাজপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আঞ্চলিক মেরামত কারখানায় ভয়াবহ আগুন 

রহমত আল আকাশ (দিনাজপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / ৭৪ বার পঠিত

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের দিনাজপুর কার্যালয়ের মেরামত কারখানায় আগুন লেগেছে। আগুনে পুড়ে গেছে বিদ্যুৎ বিতরণের কাজে ব্যবহৃত চারটি ট্রান্সফরমার। আজ বুধবার (০৫ মার্চ ২০২৫ ) বিকাল সোয়া ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। দিনাজপুর জেলা শহরের বালুবাড়ী এলাকায় বিদ্যুৎ ও বিতরণ বিভাগ-২ কার্যালয়ের মেরামত কারখানায় আগুন লাগে। ধোঁয়া দেখে সেখানে দায়িত্বরত কর্মকর্তারা বিষয়টি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে জানান। ওই সময় নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে ছিলেন না। সংবাদ পাওয়ার পর বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিছুক্ষণ পর আরও তিন ইউনিট কাজে যুক্ত হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকাল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পাওয়ার হাউজের গুদাম ঘরে রাখা বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, তেলের ট্যাংকি, ট্রান্সমিটারসহ বিভিন্ন ধরনের পরিত্যক্ত ট্রান্সফর্মিটারের ওয়েল ফুটে যায়। এতে আগুনের তীব্রতা আরো তীব্র হয়। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে গুদাম ঘরের চারপাশে বসবাসরত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দিনাজপুর কার্যালয় সূত্রে জানা যায়, বিকাল সোয়া ৪টার দিকে জেলা শহরের বালুবাড়ী এলাকায় বিদ্যুৎ ও বিতরণ বিভাগ-২ কার্যালয়ের মেরামত কারখানায় আগুন লাগে। ধোঁয়া দেখে সেখানে দায়িত্বরত কর্মকর্তারা বিষয়টি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে জানান। ওই সময় নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে ছিলেন না। সংবাদ পাওয়ার পর বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দিনাজপুর কার্যালয়ের বিদ্যুৎ ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী স্পন্দন বসাক বলেন, ‌‘আগুনে স্টেশনের পুরোনো চারটি বড় ট্রান্সফরমার পুড়ে গেছে। যার মূল্য ১০ থেকে ১২ লাখ টাকা। কার্যালয় থেকে বের হওয়ার পর বিকাল ৪টা ১৯ মিনিটে আমার কাছে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। বিকাল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুণ নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকাল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’ দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বজলুর রশিদ “নাগরিক ভাবনাকে” বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিট কাজ শুরু করে। কারখানার ভেতরে তেলের ড্রাম বিস্ফোরণ হয়ে আগুন ভয়াভব আকার ধারণ করে। পরে আরও তিন ইউনিট এসে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখানে পানির সংকট ছিল, তা না হলে আরও আগেই আগুন নিয়ন্ত্রণে আনা যেত। সব মিলিয়ে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

দিনাজপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আঞ্চলিক মেরামত কারখানায় ভয়াবহ আগুন 

সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫