ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দীর্ঘ ২-বছরের জমানো প্রায় ২-লাখ টাকা উই‌পোকার পে‌টে

মজনু মিয়া, গাইবান্ধা:   বৃদ্ধ বয়সে একটু স্বচ্ছলভাবে জীবন কাটাবেন, এই আশায় দীর্ঘ ১০-১২ বছর ধরে কষ্ট করে তিলে তিলে টাকা জমিয়েছিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের তোফাজ্জল হোসেন ও তার স্ত্রী ফাতেমা বেগম। কিন্তু সেই সঞ্চয়ের ২ লাখ টাকা উইপোকা কেটে টুকরো-টুকরো করে ফেলেছে। জীবনের শেষ সম্বল হারিয়ে এখন দিশেহারা এই দম্পতি।
ক্ষতিগ্রস্ত তোফাজ্জল হোসেন ওই গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকায় বসবাস করে আসছেন তিনি। জীবিকার তাগিদে রিকশা চালিয়ে সংসার চালান তোফাজ্জল। তার স্ত্রী ফাতেমা বেগমও ঢাকায় অন্যের বাসায় কাজ করতেন। কঠোর পরিশ্রম করে সংসারের খরচ মেটানোর পর যা কিছু অবশিষ্ট থাকত, সেখান থেকেই অল্প অল্প করে টাকা জমাতেন তারা।
স্বামী-স্ত্রীর এই দীর্ঘদিনের সঞ্চয়ের পেছনে ছিল একটি স্বপ্ন, বৃদ্ধ বয়সে যেন অন্যের কাছে হাত পাততে না হয়। ভবিষ্যতে গ্রামের বাড়িতে কিছু জমি বন্ধক নিয়ে চাষাবাদ কিংবা অন্য কোনো কাজে লাগিয়ে জীবনের শেষ সময়টা একটু স্বস্তিতে কাটাবেন। তাদের রয়েছে তিন কন্যাসন্তান। সন্তানদের ভবিষ্যৎ নিয়েও নানা পরিকল্পনা ছিল এই দম্পতির।
সম্প্রতি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন তোফাজ্জল হোসেন ও তার স্ত্রী। তাদের পরিকল্পনা ছিল দীর্ঘদিনের জমানো টাকা দিয়ে জমি বন্ধক নেওয়া। সেই উদ্দেশ্যে ঘরে রাখা সঞ্চয়ের বাক্সটি খুলে টাকা বের করতে যান তারা।
কিন্তু বাক্স খুলতেই তাদের চোখ কপালে ওঠে। দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয়ের প্রায় পুরো টাকাই উইপোকা কেটে নষ্ট করে ফেলেছে। কোথাও নোটের অংশবিশেষ, কোথাও আবার ছোট ছোট কাগজের টুকরো, এমন দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন তারা।
যে টাকা নিয়ে তারা ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন, সেই টাকাই মুহূর্তে তাদের কাছে পরিণত হয়েছে মূল্যহীন কাগজের টুকরোয়। দীর্ঘ বছরের শ্রম, ঘাম ও ত্যাগের সঞ্চয় এভাবে নষ্ট হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসেনের মতো একজন শ্রমজীবী মানুষের জন্য ২ লাখ টাকা জমানো সহজ বিষয় নয়। ঢাকার ব্যস্ত নগরজীবনে রিকশা চালিয়ে উপার্জন করা অর্থ থেকে সংসারের খরচ চালিয়ে সামান্য সামান্য করে টাকা জমিয়েছেন তিনি। অন্যদিকে তার স্ত্রীও গার্মেন্টসে শ্রম দিয়ে সংসারের সচ্ছলতার জন্য অবদান রেখেছেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

দুপচাঁচিয়ায় গাঁজাসহ স্বামী -স্ত্রী সহ গ্রেপ্তার ৩

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

দীর্ঘ ২-বছরের জমানো প্রায় ২-লাখ টাকা উই‌পোকার পে‌টে

সর্বশেষ পরিমার্জন : ০৫:১৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬