ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

দুইশ’ আসন পেলেও জাতীয় সরকার করবে বিএনপি: আমীর খসরু

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০১:২০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / ৮৭ বার পঠিত

অনলাইন ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি তিনশ’ সিটের মধ্যে দুইশ’ আসন পেলেও এককভাবে সরকার গঠন করবে না, জাতীয় সরকার করবে। এরপর ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করবে। কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার না করলে জনগণই আবার তা ছুড়ে ফেলে দেবে।

গতকাল মঙ্গলবার দুপুরে যশোরের হোটেল অরিয়ন ইন্টারন্যাশনালে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। ‘অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। মতবিনিময় সভায় খুলনা বিভাগের দশ জেলার চেম্বার অব কমার্সের সভাপতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, সংস্কার অনেকের জন্য নতুন হতে পারে, বিএনপির জন্য নয়। বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারও ছবক নেওয়া লাগবে না উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের ৯০ শতাংশ অগ্রগতি বিএনপি বাস্তবায়ন করেছে।

তিনি বলেন, ‘শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, এটা আমরা যদি না বুঝি, ধারণ করতে না পারি, আমাদের কোনো ভবিষ্যৎ নেই। রাজনীতিবিদ, রাজনৈতিক দলেরও কোনো ভবিষ্যৎ থাকবে না।’ এ ব্যাপারে বিএনপির ভাবনা সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের মনোজগতের পরিবর্তনকে পরিপূর্ণভাবে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনের বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নেবে। এটা বিএনপির দলীয় সিদ্ধান্ত, নিছক কোনো রাজনৈতিক বক্তব্য নয়।’

সম্প্রতি বিভিন্ন পণ্যে নতুন করে ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্তের সমালোচনা করে আমীর খসরু মাহমুদ চৌধুরী অবিলম্বে এই ভ্যাট, কর প্রত্যাহার করতে বলেন। স্বৈরাচারের বাজেট দুর্নীতির বাজেট উল্লেখ করে তিনি ওই বাজেটও বাতিলের দাবি করেন।

n/v

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

দুইশ’ আসন পেলেও জাতীয় সরকার করবে বিএনপি: আমীর খসরু

সর্বশেষ পরিমার্জন: ০১:২০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫