ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দুপচাঁচিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার (এমপি)। এ সময় সংসদসদস্য আব্দুল মুহিত তালুকদার এমপি বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জন প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। সাধারণ মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মেহেদী হাসান, উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মনিরুল ইসলাম খাঁন স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আবেদীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, পৌরসভার উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়নুল হক, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, মোয়াজ্জেম হোসেন, শাহজাহান আলী, মেহেরুল ইসলাম, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিদর্শক শামীমা আক্তার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া থেকে

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণে ডিলার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

দুপচাঁচিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন : ০৩:৩৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬