ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
দুর্গাপুরে চোরাই পথে আসা ভারতীয় পন্য সহ নারী ব্যবসায়ী আটক

কেএস বাবু, দুর্গাপুর (নেত্রকোনা)
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / ৪৩ বার পঠিত

নেত্রকোনার দুর্গাপুরে শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে দুর্গাপুর থানা পুলিশ। এসময় সোনিয়া আক্তার (৩৭) নামে এক নারী ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি ওই এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে এবং তার স্বামী রেজাউল মিয়ার বাড়ি একই উপজেলার নলুয়া পাড়া গ্রামে।
আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে ওই নারীকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল রবিবার (২০ এপ্রিল) রাতে পৌর শহরের সাধুপাড়া এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক প্রায় বিয়াল্লিশ হাজার টাকার ভারতীয় পন্য জব্দ করা হয়। জব্দকৃত পন্য গুলো হলো ভারতীয় তৈরি ডাব সাবান ১০০টি, হেয়ার ওয়েল ৪৫ টি, ঝান্ডুবাম মলম ৪০টি, টেলকম পাউডার ৮০০টি, অলিভ অয়েল ৯০বোতল। এছারা অভিযান চলাকালীন একটি পরিত্যক্ত ব্যাগ থেকে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় পন্যসহ এক নারী ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং পরিত্যক্ত অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। চোরা চালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:


















