দুর্নীতি দমন কমিশনের আইনজীবী হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন

- সর্বশেষ পরিমার্জন: ০৯:২৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ৪৯ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনের আইনজীবী হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন, সম্প্রতি দুর্নীতি দমন কমিশনে কেস টু কেস ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের জন্য বিজ্ঞ আইনজীবী হিসেবে ১৮ জনকে মনোনয়নের সুপারিশ করা হয়। বিজ্ঞ আইনজীবীদের এই তালিকায় রয়েছেন, সুপ্রিম কোর্টের আইনজীবী, মেজর (অবঃ) ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। তৃণমূলে জনপ্রিয়তা, রাজনৈতিক অভিজ্ঞতা ও ক্লিন ইমেজের টিভি টকশো ব্যক্তিত্ব ব্যারিস্টার এম সরোয়ার হোসেন দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনৈতিক চেতনায় বিশ^াসী থেকে মাঠে রাজনীতি করে আসছেন। তিনি একসময় পিরোজপুর জেলা বিএনপির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির দায়িত্বেও ছিলেন। “দুঃসময়ে যখন রাজপথ শূন্য, তখনও ব্যারিস্টার সরোয়ার জনগণের পাশে ছিলেন। দলীয় কর্মকাণ্ড, মানবিক উদ্যোগ এবং সংঘর্ষপীড়িত এলাকায় তাঁর সরব উপস্থিতি তাকে মানুষের কাছে আলাদা করে চিনিয়েছে। জেলার নাজিরপুরের পেনাখালী-ঝনঝনিয়া ট্রাজেডির সময়ও তিনি ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন এবাং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন। স্থানীয়রা মনে করেন, ব্যারিস্টার সরোয়ার হোসেন একজন জনপ্রিয় নেতা হলেও, তিনি সবসময় একজন কর্মীর মতো কাজ করেছেন। নিয়মিত সাংগঠনিক কর্মকান্ডে অংশগ্রহণ, নেতাকর্মীদের পাশে থেকে উৎসাহ দেওয়া এবং এলাকার সার্বিক উন্নয়নের বিষয়ে স্পষ্ট পরিকল্পনা তাঁকে পিরোজপুরপুরের মধ্যে অন্যতম করে তুলেছে। মেজর (অবঃ) ব্যারিস্টার এম সরোয়ার হোসেন বলেন, ‘আমি সবসময় বিশ^াস করি-গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় লড়াইয়ে থাকাটা একটি আদর্শিক দায়িত্ব। তিনি আরও বলেন, বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ হলো একটি গ্রহণযোগ্য ও জনগণের সরকার প্রতিষ্ঠা। দুদকের আইনজীবী হিসেবে নিয়োগ পেয়ে তিনি এ পদে ন্যয় নিষ্ঠার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


















