ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

দেওগাঁও মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৩০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / ৮৫ বার পঠিত
Print News
আকতার হোসেন, সাভার ( ঢাকা ) : “খেলাধুলায় বাড়ায় বল,মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে দেওগাঁও মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।শনিবার ( ১৮ জানুয়ারি ) বিকেলে দেওগাঁও পূর্ব পাড়া বালুর মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উত্তেজনায় ভরা এই খেলায় র‍্যাভেঞ্জ নেশন ফুটবল টিম ১-০ গোলের ব্যবধানে রাজাশন ব্রাদার্স ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিপুল দর্শকের উপস্থিতিতে খেলাটি স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।সাভার  থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা – ১৯ ( সাভার – আশুলিয়া )এর সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। তিনি চ্যাম্পিয়ন র‍্যাভেঞ্জ নেশন এবং রানারআপ রাজাশন ব্রাদার্স ক্লাবের হাতে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন বাবু বলেন ‘বর্তমানে সাভারে একটি সুন্দর খেলাধুলার পরিবেশ সৃষ্টি হয়েছে যা বিগত ১৫-১৬ বছর ছিল না, আমি আশা করবো আগামীতে এই রকম  টুর্নামেন্ট আরও আয়োজন করা হয়।এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আমি সব সময় খেলাধুলার বিকাশে আপনাদের পাশে আছি’। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাভার থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রবিন হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোহাম্মদ ওমর আলী, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, সাভার পৌর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাভার সদর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ( দেওগাঁও ) এর মেম্বার মজিবর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টটি প্রতি বছর আয়োজন করার পরিকল্পনা রয়েছে। খেলাটি উপভোগ করা দর্শকরা আয়োজনের প্রশংসা করে ভবিষ্যতে বড় পরিসরে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানান।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

দেওগাঁও মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৮:৩০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫