ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দেবিদ্বারে অবৈধ ড্রেজারবিরোধী অভিযানে ২টি ড্রেজার ও আড়াই হাজার ফুট পাইপ ধ্বংস ও জরিমানা ৫০ হাজার টাকা

এম.জে.এ মামুন:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ২টি অবৈধ ড্রেজার ও প্রায় ২ হাজার ৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জুলাই ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে উপজেলার ধামতি দক্ষিণ ইউনিয়নের তুলাগাঁও গ্রামের রহিম ভূঁইয়ার বাড়ির পাশ থেকে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ড্রেজার এবং প্রায় ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।

পরে রামের দিঘিরপাড় এলাকায় পরিচালিত অভিযানে ড্রেজার মালিক মো. আব্দুস ছামাদ (৬০), পিতা—মৃত চেরাগ আলী, গ্রাম—রামের দিঘিরপাড়, দেবিদ্বারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত একটি ড্রেজার এবং প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে কৃষিজমি ও পরিবেশের ক্ষতি রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। কৃষিজমি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

হালুয়াঘাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, প্লাবিত পৌর শহর সহ বিভিন্ন এলাকা

05 August 2026

নীলফামারীতে ক্রিকেট প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

দেবিদ্বারে অবৈধ ড্রেজারবিরোধী অভিযানে ২টি ড্রেজার ও আড়াই হাজার ফুট পাইপ ধ্বংস ও জরিমানা ৫০ হাজার টাকা

সর্বশেষ পরিমার্জন : ০৭:৪৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬