ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ০৩ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
দেবিদ্বারে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে খেলাফত মজলিস

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ৭৪ বার পঠিত

কুমিল্লা দেবিদ্বার উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪(দেবিদ্বার) আসন হতে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা মুজিবুর রহমান। সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার স্থানীয় ‘ডায়না রেস্টুরেন্টে’ ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি দলীয় বিভিন্ন পার্যায়ের নেতা-কর্মীদের নিয়ে, দেবিদ্বার’র সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
মতবিনিময় সভায় খেলাফত মজলিস’র কুমিল্লা-৪ দেবিদ্বার নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য পদে ‘ঘড়ি প্রতীক’র মনোনীত প্রার্থী মাওলানা মুজিবুর রহমান বলেন, আগামী সংসদ নির্বাচনে দল আমাকে কুমিল্লা- ৪ দেবিদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন।
রাস্ট্রের উন্নয়ন, শিক্ষার উৃন্নয়ন, ধর্মীয় মূল্যবোধ ও ন্যয় ভিত্তিক সমাজ গঠনের লক্ষে সৎ ও চরিত্রবান লোকের বিকল্প নেই। তাই ইসলামী শাসন ব্যবস্থা কায়েমে ওলামাদের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে।
তিনি আরো বলেন, আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছি। আগামী নির্বাচনে একটি দল ছাড়া বাকী সবদলই পিআর পদ্ধতিতে নির্বাচনে চাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় র্নিবাহী সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, দেবিদ্বার উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা শামীম হাসান ও সহ-সভাপতি আবু ইউছুফ, খেলাফত মজলিসের কুমিল্লা উত্তর জেলার প্রশিক্ষণ সম্পাদক ও দেবিদ্বার উপজেলার সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান ও কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মতিউর রহমান ফরাজী, উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, হাফেজ কামাল হোসেনসহ জেলা ও উপজেলা খেলাফত মজলিসের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন:


















