ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০৫ মে ২০২৬

দেবিদ্বারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি গণতন্ত্র প্রতিষ্ঠা ও জাতীয় সংকট সমাধানে নির্বাচনের কোনো বিকল্প নেই – এএফএম তারেক মুন্সি

এম.জে.এ মামুন:
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:২৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬৮ বার পঠিত
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলা ভিড়াল্লা বাসস্টেশনে এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও সরকারের মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। তবে একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে এ প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছে। তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠা ও জাতীয় সংকট সমাধানে নির্বাচনের কোনো বিকল্প নেই।”
তারেক মুন্সি আরও বলেন, “দলের নাম ভাঙিয়ে দখল ও চাঁদাবাজির কারণে অনেক দাপুটে নেতা বহিষ্কৃত হয়েছেন। বিএনপির মধ্যে গডফাদার সংস্কৃতি প্রবর্তনের চেষ্টা করলে তাদের চিহ্নিত করে দল ও আইনের মুখোমুখি করা হবে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এ ধরনের দুর্বৃত্তায়ন প্রতিহত করব।”
দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মাহফুজ ও সদস্য সচিব আলীম পাঠান, উপজেলা যুবদলের সভাপতি মো. নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য মাহমুদুল হাসান তামিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শুভ হাজারী ও সদস্য সচিব নাজমুল হাসানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

দেবিদ্বারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি গণতন্ত্র প্রতিষ্ঠা ও জাতীয় সংকট সমাধানে নির্বাচনের কোনো বিকল্প নেই – এএফএম তারেক মুন্সি

সর্বশেষ পরিমার্জন: ০৮:২৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫