ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০৮ মে ২০২৬
তাজা খবর
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ১২ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ১১৯ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: তীব্র ঘন কুয়াশায় টানা ১২ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল।
রোববার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে কর্তৃপক্ষ এ নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল শুরু করে।
শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে চালকদের দৃষ্টি সীমা শূন্যতে নেমে আসলে ফেরিসহ সব প্রকার নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সালাউদ্দিন জানান ,শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যার পর থেকেই পদ্মা নদী এলাকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে নদীতে ফেরি চালকদের দৃষ্টি সীমা কমে নৌপথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতি অস্পষ্ট হয়ে পড়ায় নৌযান চলাচলে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হয়। এ কারণে সম্ভাব্য নৌ-দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে।
ফেরি চলাচল বন্ধ থাকাকালে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
তীব্র শীত ও কুয়াশায় রাতে ঘাট এলাকায় আটকে পড়া যাত্রী, চালক-সহকারীরা বিশেষ করে নারী ও শিশুরা চরম দুর্ভোগে পড়েন।


















