ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মানববন্ধন

মোমিন ইসলাম,কবি নজরুল বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ পরিমার্জন: ১১:০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / ২১ বার পঠিত
মোমিন ইসলাম,কবি নজরুল বিশ্ববিদ্যালয়:   পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানা প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর ছাত্রদলের সংঘবদ্ধ হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ।
আজ রোববার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের উন্নত মম শির স্মৃতিস্তম্ভের সামনে এই প্রতিবাদী কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসসহ সারা দেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের জোর দাবি জানান।
মানববন্ধনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সাদ বলেন, ‘পরিবর্তিত বাংলাদেশে যেখানে অগণিত মানুষ বাকস্বাধীনতা নিশ্চিত করতে শহীদ হয়েছেন, সেখানে সাংবাদিকদের ওপর এই ধরনের হামলা কোনোভাবেই প্রত্যাশিত নয়। বাকস্বাধীনতার ওপর হামলা মানেই গণতন্ত্রের জন্য হুমকি এবং এটি মূলত গণতন্ত্রের জন্য এক অশনি সংকেত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির তিন দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে অনতিবিলম্বে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান।’
জাককানইবি প্রেসক্লাবের সভাপতি জিহাদুজ্জামান জিসান তার বক্তব্যে বলেন, ‘যেকোনো সংকটের সময় সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করে জাতির সামনে উন্মোচন করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সাংবাদিকদের ওপর বারবার আঘাত আসছে। শাহবাগ থানার সামনে সাংবাদিক পরিচয় পাওয়ার পরও ঘোষণা দিয়ে হামলার ঘটনা মূলত সত্যকে চাপা দেওয়ার চেষ্টা। বিচারহীনতার সংস্কৃতির কারণেই এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এই ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।’
এনটিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রোহান চিশতীর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জাককানইবি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম বাপন, জাককানইবি সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক আখলাকুল ইসলাম অনিক, যুগ্ম সাধারন সম্পাদক মোমিন ইসলাম, দপ্তর সম্পাদক রইসুল আরাফাত, দূরবীন-এর ক্যাম্পাস প্রতিনিধি ইকবাল মাহমুদ এবং দ্য ফাইনান্সিয়াল পোস্টের প্রতিনিধি রবিউল ইসলাম শাকিল প্রমূখ। উপস্থিত সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে স্বাধীন সাংবাদিকতার পথ সুগম করার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মানববন্ধন

সর্বশেষ পরিমার্জন: ১১:০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬