নতুন বাংলাদেশ গঠনে দেশ বদলাই,পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা

- সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / ৬০ বার পঠিত

সিরাজগঞ্জে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি সাংবাদিকগণদের অংশগ্রহণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার ( ৩০ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ. কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস সিরাজগঞ্জর আয়োজনে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিস সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ বদলাতে তরুণদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখা হলো পরিবর্তনের প্রথম ধাপ। সে স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রয়োজন দৃঢ় পদক্ষেপ ও অব্যাহত প্রচেষ্টা। তরুণরাই নতুন বাংলাদেশ বিনির্মাণের দ্বার উন্মোচন করেছে। তাদের উদ্যম, সৃজনশীল চিন্তা ও অদম্য মনোবল আজকের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান শক্তি। আজকের তরুণদের প্রতিটি ভালো উদ্যোগই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ তৈরিতে অবদান রাখবে। তিনি আরো বলেন, আমাদের সকলকে উদ্যোক্তা হতে হবে। অনুষ্ঠানের সভাপতি উপপরিচালক মোহাম্মদ আলী বলেন, তরুণ প্রজন্মই আগামী বাংলাদেশের চালিকাশক্তি। প্রত্যাশিত বাংলাদেশ গঠনে তরুণদের মানবিক গুণাবলী সম্পন্ন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।তরুণদের ভবিষ্যৎ ভূমিকা, নেতৃত্ব, নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে বিস্তৃত আলোচনা হয়। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়, ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, পরিবার পরিকল্পনা অফিস সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ রায়হানুল ইসলাম, কৃষি প্রকৌশলী ডএই, সিরাজগঞ্জের ফাতেমা, মহিলা অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পএিকার নির্বাহী সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী সিনিয়র যুগ্ম – আহবায়ক মোঃ আশিক, সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী মূখপাত্র রাজিতা, সাবেক সমন্বয়ক সেজান সরদার, ইশান সরদার, সজিব সরকার, অয়োন, প্রমুখ।




















