ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
নন্দীগ্রামে সৌদি প্রবাসীর স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৭:১১:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
- / ৮২ বার পঠিত

মো: সাদিকুর রহমান, বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সৌদি আরব প্রবাসীর স্ত্রী রওশন আরা নামের এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতের কোন এক সময়ে উপজেলার রস্তমপুর এলাকায় এ ঘটনা ঘটে।৪ জানুয়ারী সকাল সাড়ে ৭ টায় তার মরদেহ দেখতে পান এলাকাবাসী।নিহত রওশন আরা ওই এলাকার আলেফ আলীর স্ত্রী।
স্থানীয়দের বরাতে পুলিশের এই কর্মকর্তা জানান, বাড়িতে নিহত গৃহবধূ একায় থাকতেন। শনিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে এক প্রতিবেশী তার বাসায় গিয়ে দেখেন রওশন আরার মরদেহ রক্তাক্ত জখম অবস্থায় ঘরের বারান্দায় পড়ে আছে। এরপর ঘটনাটি স্থানীয় লোকজনকে জানায়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে ঘটনাটি নন্দীগ্রাম থানা পুলিশকে খবর দেয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম।ওসি তারিকুল ইসলাম বলেন, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের জায়গায় কোন রক্তের চিহ্ন পাওয়া যায়নি৷ তবে তার মাথা, মুখ ও শরীর বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
আরও পড়ুন:




















