ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

নবমতি সাহিত্য পরিষদের পিঠা উৎসব

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ০১:২০:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ৯৮ বার পঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: 0; delta:null; bokeh:0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2621440;cct_value: 0;AI_Scene: (12, 2);aec_lux: 179.28722;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 33;

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটায় কুয়াশায় মোড়া কনকনে শীতে গ্রামীণ ঐতিহ্যের আবহে ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার নবমতি সাহিত্য পরিষদের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে পিঠা উৎসব ও প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
পল্লী প্রকৃতির দিগন্তজোড়া ইছামতী বিলের খোলা মাঠে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। উৎসবে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার স্টল বসানো হয়।
পাশাপাশি নানা ধরনের খাদ্যদ্রব্যের সমাহার দর্শনার্থীদের আকৃষ্ট করে।
অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল পিঠা উৎসব ও বর্ষপূর্তি র‍্যালি, পাখি হত্যা বন্ধে জনসচেতনতা সৃষ্টি কার্যক্রম এবং লোকজ সংস্কৃতিকে তুলে ধরতে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।
অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন মো: শাহজাহান মিয়া, হাবিবুল্লাহসহ নবমতি সাহিত্য পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, গ্রামীণ সংস্কৃতি ও সাহিত্যচর্চার প্রসারের পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নবমতি সাহিত্য পরিষদের পিঠা উৎসব

সর্বশেষ পরিমার্জন: ০১:২০:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫