ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

নবীনগরে রাস্তা নয় যেন মরণ ফাঁদ, ভোগান্তিতে এলাকাবাসী

আবু হাসান আপন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:২১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / ৬০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারের সদর সড়কটি সংস্কারের অভাবে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ ঠিকদারী প্রতিষ্ঠানের গাফিলতির কারনে সড়কটির এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে সড়কটি হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ।

 সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে। এতে বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা। উল্লেখ্য সড়কটি দিয়ে শুধু সলিমগঞ্জ ও তার আশপাশের গ্রামের লোকজনই নয়, পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার ১০ থেকে ১৫টি গ্রামের মানুষ ও প্রতিদিন যাতায়াত করে থাকে। এ ছাড়া এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীরাও নিয়মিত এ সড়ক দিয়ে চলাচল করে।

জানা যায়- “মেসার্স লোকমান হোসেন” নামের  ঠিকাদারি প্রতিষ্ঠান একবছর আগে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে শ্যামগ্রাম বাজার থেকে সলিমগঞ্জ বাজার হয়ে আকানগর ব্রিজ পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়ক ১৮ ফুট প্রসস্ত করণসহ উন্নয়ন কাজের দায়িত্ব পায়। ঠিকাদারী প্রতিষ্ঠান সলিমগঞ্জ সদর বাজার  সড়কের একাংশে কার্পেটিং করার উদ্দেশ্যে বিভিন্ন অংশ কেটে ইটের খোয়া আর মাটি দিয়ে দীর্ঘদিন ফেলে রাখায় সড়কে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সলিমগঞ্জ গ্রামের বাসিন্দা ডিএম মাহফুজ বলেন-“দীর্ঘদিন ধরে সংস্কার কাজ বন্ধ থাকায় এ সড়কে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে সড়কটি সংস্কারের নামে বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে”।

শ্যামগ্রাম বাজারের ব্যবসায়ী আব্দুল হাকিম জানান-“এক বছর আগে এ সড়কের সংস্কার কাজ শুরু হয় এখনো এ কাজ  শেষ হয় নাই”। ঠিকাদার লোকমান হোসেনের সাথে যোগাযোগ করা সম্ভব  হয়নি। নবীনগরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব হোসেন জানান-“এ সড়কের কাজের মেয়াদ শেষ হতে আরো সময় আছে। ঈদের পরে এ রাস্তার কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান পুরোদমে শুরু করবে” বলে আমাদের জানিয়েছেন। আশা করছি নির্ধারিত সময়ের আগেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নবীনগরে রাস্তা নয় যেন মরণ ফাঁদ, ভোগান্তিতে এলাকাবাসী

সর্বশেষ পরিমার্জন: ০৬:২১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫