ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

অরবিন্দ রায়,
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / ৬৬ বার পঠিত

 নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই বাদল মিয়ার শাবলের আঘাতে হাতে বড় ভাই কাজল মিয়ার (৫৭) মৃত্যু হয়েছে।  শুক্রবার  সকালে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।নিহত কাজল মিয়া চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতপাড়া গ্রামের বাসিন্দা বড় ভাই কাজল মিয়া ও ছোট ভাই বাদল মিয়ার জমির সীমানা নিয়ে বিরোধ চলছিলো। শুক্রবার  সকালে  এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি  হয়। এক পর্যায়ে বাদল তার বড় ভাই কাজল মিয়াকে শাবল দিয়ে মাথায় আঘাত করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায়  কিশোরগঞ্জের কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মনোহরদী থানার উপ পরিদর্শক (এস আই) মেহেদী হাসান গণমাধ্যমকে জানান , পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

সর্বশেষ পরিমার্জন: ০৬:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫