ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নরসিংদীর ঘোড়াশালে মাইক্রোবাস – সিএনজির সংঘর্ষে এক জন নিহত

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / ৫৯ বার পঠিত
Print News

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মাইক্রোবাস ও সিএনজির সংঘর্ষে বাছেদ মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে সিএনজির তিন যাত্রী।   রবিবার  পাঁচদোনা -টঙ্গী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাছেদ মিয়া সিএনজির চালক। তিনি নরসিংদী সদর উপজেলার শিলমান্দী এলাকার সুরুজ মিয়ার ছেলে। বাছেদ মিয়া ঘোড়াশাল পৌর এলাকার খালিশকার টেকে পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকালে  পাঁচদোনা থেকে যাত্রী নিয়ে নিয়ে একটি সিএনজি  ঘোড়াশালের উদ্দেশ্যে ফিরছিলেন।  পরে সকালে  ঘোড়াশাল-টঙ্গী বাইপাস সড়কে পৌঁছালে বিপরীত দিক আসা দ্রুতগামীর যাত্রী বোঝাই একটি মাইক্রোবাস সিএনজিকে পাশ কাটাতে গিয়ে সংঘর্ষ হয়। এতে সিএনজির চালক বাসেদ মিয়া সহ আরও তিনযাত্রী সড়কে পড়ে যায়। তাদের মধ্যে সিএনজি চালক গুরুতর আহত হয়।     স্থানীয়রা গুরুতর আহত বাছেদ মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয় । সকাল সাড়ে ৮টার দিকে ঢাকায় নেওয়ার পথেই  সিএনজি চালক বাছে মিয়ার মৃত্যু হয়। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো: ইউনুস আলী জানান, ঢাকায় নেওয়ার পথে মারা যায় সিএনজি চালক বাছেদ মিয়া। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নরসিংদীর ঘোড়াশালে মাইক্রোবাস – সিএনজির সংঘর্ষে এক জন নিহত

সর্বশেষ পরিমার্জন: ০৮:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫