ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০৫ মে ২০২৬

নরসিংদীর বেলাবতে বাসের ধাক্কায় নিহত ১, আহত ৩

অরবিন্দ রায় 
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / ৭৯ বার পঠিত

 নরসিংদীর বেলাবতে যাত্রীবাহী বাসের ধাক্কায় বিমল বিশ্বাস (৪২) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহত বিমল বিশ্বাস রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের অমৃত বিশ্বাসের ছেলে। তিনি ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন। আহত শাহজাহান (৪০) একই ইউনিয়নের লক্ষীপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে। তিনি সিএনজির যাত্রী ছিলেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অন্য ২ জন আহতদের পরিচয় পাওয়া যায় নি।হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , সন্ধ্যায় ঢাকা থেকে উত্তরা পরিবহনের একটি বাস ভৈরবের দিকে যাচ্ছিলো। বাসটি দ্রুতগতিতে এসে ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক বিমল, সিএনজি যাত্রী শাহজাহানসহ আরো দুইজন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার বিমলকে মৃত ঘোষণা করে আর শাহজাহানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুর রহমান গনমাধ্যমকে জানান , উত্তরা পরিবহনের বাসের ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে । নিহতের মরদেহ সুরতাল করা হচ্ছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নরসিংদীর বেলাবতে বাসের ধাক্কায় নিহত ১, আহত ৩

সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫