ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

নরসিংদীর শিবপুরে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৪৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / ৬৭ বার পঠিত

নরসিংদীর শিবপুরে একটি ভুট্টাক্ষেত থেকে সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সাধারচর ইউনিয়নের উত্তর সাধারচর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাইফুল ইসলাম গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আড়াল বাজারের হেলাল উদ্দিনের ছেলে। সে নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া গ্রামে তার শ্বশুর বাড়িতে থাকতেন।পুলিশ জানায়, সকালে সাধারচর গ্রামের একটি ভুট্টাক্ষেতে একটি বস্তাবন্ধি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা স্থানীয় ইউপি সদস্য সারোয়ারকে জানালে তিনি থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ বস্তাবন্ধি মরদেহ উদ্ধার করে।  লাশের প্যান্টের পকেটে থাকা মানিব্যাগে তার এনআইডি কার্ডের ফটোকপি পাওয়া যায়। মানিব্যাগে থাকা এই এনআইডি কার্ডে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। পরে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান গত দুদিন আগে মনোহরদী থানার হাতিরদিয়া এলাকা থেকে নিখোঁজ হয় সাইফুল। এঘটনায় মঙ্গলবার পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, মরদেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। লাশের সুরতাল করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নরসিংদীর শিবপুরে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সর্বশেষ পরিমার্জন: ০৬:৪৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫