ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২২ এপ্রিল ২০২৬

নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাব-রেজিস্টার স্বপন প্রধানের ম-র-দে-হ উ-দ্ধা-র

শাহীন শহীদঃ বিশেষ প্রতিনিধি ,
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:১৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / ১৫৯ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পৌর এলাকা থেকে অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার সহিবুর রহমান স্বপন প্রধান (৬৫) এর মরদেহ উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকালে উপজেলার মডেল মসজিদের পাশে গেদ্ধার পাড় বিলের কচুরিপানার নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত স্বপন প্রধান নাগেশ্বরী পৌর শহরের সাতানী পাড়ার বাসিন্দা। তিনি একজন অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার কর্মকর্তা ছিলেন।

জানা গেছে,বিগত কয়েক বছর আগে তিনি গোদ্ধার পাড় বিলের পাশে জমি কিনে ‘লেক সিটি’ নামক একটি স্থাপনা নির্মাণ করেন। বিলের পাশেই তার মালিকানাধীন হলিকেয়ার ক্লিনিক এর একটি কক্ষে তিনি মাঝে মধ্যে বসতেন ।

স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়েছে। পুলিশও প্রাথমিক ভাবে পরিকল্পিত ভাবে হত্যার সম্ভাবনার কথা জানিয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের সৎ ভাই তালহাকে আটক করে এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মরদেহটি কচুরিপানার নিচে লুকানো ছিল। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি একটি হত্যাকাণ্ড। তবে তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাব-রেজিস্টার স্বপন প্রধানের ম-র-দে-হ উ-দ্ধা-র

সর্বশেষ পরিমার্জন: ০৩:১৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫