ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নাগেশ্বরীতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

শাহীন শহীদঃ
  • সর্বশেষ পরিমার্জন: ০১:০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / ৫৭ বার পঠিত

Oplus_131072

সোমবার ৩০ জুন নাগেশ্বরীতে  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  উপজেলার পরিষদ হল রুমে পার্টনার প্রকল্পের আওতায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনর এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) শীর্ষক কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী  উপ পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, কৃষি ও পুষ্টির ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আমাদের দেশের কৃষি খাতকে আরও এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মোঃ শাহরিয়ার হোসেন বলেন এই কংগ্রেসের মাধ্যমে স্থানীয় কৃষি খাতের উন্নয়ন এবং পুষ্টি উদ্যোগের প্রসার ঘটানোর পাশাপাশি, স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে একটি বিশেষ ভূমিকা পালন করবে। পার্টনার প্রকল্পের এই উদ্যোগ বাংলাদেশে কৃষি ও পুষ্টি খাতের উন্নয়নে একটি নতুন দিগন্তের সূচনা করবে।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন  নাগেশ্বরী উপজেলা বি এন পি এর আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরীর উপজেলা আমীর প্রভাষক আব্দুল মান্নান, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা শাহাদৎ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারন সম্পাদক- মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব- নাগেশ্বরী এর সভাপতি শাহীন শহীদ, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক ও সাধারন সম্পাদক গোলাম মওলা সিরাজ, ভিতরবন্দ ইউনিয়ন চেয়ারম্যান শফিউল আলম শফি      নারায়নপুর ইউিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা ও কৃষক ও উদ্যোক্তা দুলাল মিয়া ও ওমর আলী।

অতিথিরা বলেন, এই ধরনের প্রোগ্রাম স্থানীয় উদ্যোগ এবং উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। অুনুষ্ঠানে আগত অতিথিরা  বিভিন্ন স্টল পরিদর্শন করে  যেখানে স্থানীয় কৃষি উদ্যোগ এবং পুষ্টি সম্পর্কিত বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। এই স্টলগুলো স্থানীয় উদ্যোক্তাদের নিজস্ব পণ্য প্রচার এবং বিক্রয়ের একটি বিশেষ সুযোগ প্রদান করে। উদ্যোক্তারা বলেন, এই ধরনের কংগ্রেস আমাদের জন্য একটি বড় সুযোগ। আমরা আমাদের পণ্য এবং উদ্যোগ সম্পর্কে আরও জানাতে পারি এবং সরকারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারি। এই কংগ্রেসের মাধ্যমে স্থানীয় কৃষি খাতের উন্নয়ন এবং পুষ্টি উদ্যোগের প্রসার ঘটানোর পাশাপাশি, স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে একটি বিশেষ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নাগেশ্বরীতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

সর্বশেষ পরিমার্জন: ০১:০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫