নাগেশ্বরীতে দুটি ইট ভাটায় আভিযান – মামলা ও জরিমানা

- সর্বশেষ পরিমার্জন: ০২:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
- / ৫৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইট ভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাগেশ্বরী। গত বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১ টা পর্যন্ত নাগেশ্বরী উপজেলায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মাহমুদুল হাসান। নাগেশ্বরীর আলেপের তেপথি গ্রামে অবস্থিত হারিসুল বারী রনির মালিকানাধীন আরশি ব্রিকস ফ্লিড কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘন করায় অত্র আইনের ১৫ ধারায় ১০০০০০/-(এক লক্ষ) অর্থ দন্ড সাজা প্রদান করেন। যার মামলা নং ৯৫/২০২৪, একই অপরাধে বাঁশের তল মাল ভাঙ্গা গ্রামে অবস্থিত হুমায়ুন কবির মন্ডলের মালিকানাধীম এমএইচটি ব্রিকস কে ১০০০০০/- (এক লক্ষ) টাকা অর্থ দন্ড সাজা প্রদান করেন। যার মামলা নং ৯৬/২০২৪, পরে তারা অর্থ দন্ডের টাকা পরিশোধ করে অর্থ দন্ড সাজা হতে মুক্তি পান। অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশ উপস্থিত ছিলেন।




















