ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৪ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
নাগেশ্বরী উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

শাহীন শহীদঃ বিশেষ প্রতিনিধি ,
- সর্বশেষ পরিমার্জন: ০২:০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ২৫৯ বার পঠিত

নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজাকে অপ্রাসঙ্গিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং কুরুচিপূর্ণ ভাষায় মৌসুমী পাখি বলে আখ্যায়িত করে অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি নাগেশ্বরী। ৯ আগস্ট শনিবার সকাল ১১টায় নাগেশ্বরী উপজেলা বিএনপির অফিসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি নাগেশ্বরী।
কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জাতীয় সংসদ সদস্য বর্তমান জেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানাকে জেলা বিএনপি’র কারণ দর্শানোর নোটিশের জবাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাগেশ্বরী উপজেলা আহ্বায়ক অধ্যাপক গোলাম রসূল রাজাকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং কুরুচিপূর্ণ ভাষায় মৌসুমী পাখি বলে আখ্যায়িত করেন।
সংবাদ সম্মেলনে এর জবাবে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রসূল রাজা বলেন সাইফুর রহমান রানার এই মন্তব্য শুধু রাজনৈতিক শিষ্টাচার ও শালীনতা এবং দলীয় শৃংখলার চরম লঙ্ঘন নয়, এটি একজন আদর্শনিষ্ঠ পরীক্ষিত জনপ্রিয় মাঠের রাজনীতিতে দীর্ঘদিন নিবেদিত নেতার বিরুদ্ধে ঈর্ষা ও চরিত্রহননের অপচেষ্টা।
সংবাদ সম্মেলনে অধ্যাপক গোলাম রসুল রাজা বলেন আমি স্পষ্টভাবে জানাতে চাই আমার রাজনীতি কোন মৌসুমী আবেগের ফল নয় বরং ছাত্র জীবন থেকে বিএনপির আদর্শ ও সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি সাধনার ফল। তিনি বলেন, আমার প্রয়াত পিতা জনাব মকবুল হোসেন ছিলেন বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সদস্য। এবং নাগেশ্বরী উপজেলা বিএনপির দীর্ঘদিনের সভাপতি। তার দেখানো পথে ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি ১৯৮৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যায়নকালে তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ও বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল রিজভী আহমেদের হাতে ফুলেল শুভেচ্ছা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে যোগদান করি। বিশ্ববিদ্যালয় অধ্যায়নকালে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শাহ মাখদুম হল শাখার সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি পদ দায়িত্ব পালন করি। স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্বে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় সক্রিয় ভূমিকা পালন করি এবং ১৯৯০ সালের আন্দোলনে এলাকায় ও সক্রিয় নেতৃত্ব দেই।
উপজেলা বিএনপির আহবায়ক বলেন আমি ১৯৯৯ সালে নাগেশ্বরী উপজেলা বিএনপির সহ- সভাপতি মনোনীত হই, ২০০৯ সালে নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হই। ২০১৫ সালে পুনরায় প্রত্যক্ষ ভোটের সভাপতি হয়ে দায়িত্ব পালন করি।
অধ্যাপক গোলাম রসুল রাজা বলেন দীর্ঘ রাজনৈতিক জীবনে জেলা বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে প্রতিটি আন্দোলন মিছিল সমাবেশ ও দলীয় কর্মসূচিতে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি বিগত বছরগুলোতে বৈষম্য বিরোধী আন্দোলন ফ্যাসিস্ট সরকার বিরোধী লড়াই এবং এক তরফা দাবির আন্দোলনে আমি সাহসী ও সংগঠিত নেতৃত্ব দিয়েছি তারই ধারাবাহিকতায় গত ৭ এপ্রিল ২০২৫ তারিখে কুড়িগ্রাম জেলা বিএনপি আমাকে আহ্বায়ক করে ১৯ সদস্য বিশিষ্ট নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করে। পরবর্তীতে আমার নেতৃত্বে গঠিত ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি জেলা বিএনপির অনুমোদন পায় যা বর্তমানে সক্রিয় এবং কার্যকর কমিটি হিসেবে দায়িত্ব পালন করছে।
নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক বলেন, জনাব সাইফুর রহমান রানার ‘মৌসুমী পাখি ‘ মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন অপমানজনক এবং দলের ভেতরে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা। তারে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, সদস্য সচিব মোখলেছুর রহমান, বনিক সমিতির সাধারন সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান জিন্নু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরকার, আশরাফ হেসপক আপেল, মোজাম্মেল হক দুদু, সদস্য আপেল সিদ্দিকি, মাইদুল ইসলাম, আশরাফুল আলম ফুল সহ স্থানীয় নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বি এনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল আলম শফি ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। নেতারা বলেন জনাব সাইফুর রহমান রানা উপজেলা বিএনপির অফিস নিয়ে যে জবাব দিয়েছেন তা মিথ্যায় ভরা। নেতারা উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজাকে কুরুচিপূর্ণ ভাষায় ‘ মৌসুমী পাখি’ বলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন উপজেলা প্রেসক্লাব, নাগেশ্বরীর সভাপতি শাহীন শহীদ ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রনজু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আরও পড়ুন:


















