ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ০৩ মে ২০২৬

নাঙ্গলকোটে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ-৬, আহত ১৫

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:১৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / ৫৯ বার পঠিত
কুমিল্লার নাঙ্গলকোটে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন ওই গ্রামের রোকন আলির স্ত্রী শরিফা বেগম (৬০), জাকির হোসেনের ছেলে ওসমান গনি (১৬), জাকির হোসেনের স্ত্রী সুফিয়া বেগম (৫০), রশিদ আহমেদের স্ত্রী হোসনেয়ারা বেগম (৫৫), কাজী রোকন আহমেদের ছেলে কাজী কবির আহমেদ (৩৫), রুস্তম আলীর ছেলে আবু তাহের (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জুন গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় আবুল খায়ের ও শেখ ফরিদ গংদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এই ঘটনায় আবুল খায়ের বাদী হয়ে  নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করলে পুলিশ ৪জনকে আটক করে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। পরে মামলার প্রধান আসামি শেখ ফরিদকে বৃহস্পতিবার কুমিল্লা মুরাদনগর থেকে আটক করে পুলিশ। ওই ঘটনার সূত্রপাত থেকে শুক্রবার দুপুরে উভয় পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
গুলিবিদ্ধ হোসনেয়ারা বেগম বলেন, শেখ ফরিদের লোকজন আমাদের ওপর কয়েক দফা হামলা করে। সর্বশেষ আজকে দুপুরে আবারও আমাদের ওপর হামলা চালায় এবং গুলি করে।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দায়িত্বরত চিকিৎসক শিমা মজুমদার বলেন, শুক্রবার দুপুর ১টার দিকে তিনজন নারী ও একজন কিশোর গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসে। পরে আবার দুইজন পুরুষ আসে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়ছে।
নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক বলেন, দু’পক্ষের মধ্যে মারামারি খবর পেয়ে সেনাবাহিনীসহ আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে গুলিবিদ্ধ হওয়ার খবর আমরা পাইনি।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নাঙ্গলকোটে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ-৬, আহত ১৫

সর্বশেষ পরিমার্জন: ০৯:১৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫