ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৪ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
নাচোলে পৌরএলাকার হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি সফল করার লক্ষ্যে ওএমএস এর ডিলার বাছাই সম্পন্ন

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ১০০ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকার সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ওএমএস এর ডিলার নিয়োগের লক্ষ্যে উন্মুক্ত লটারী মাধ্যমে বাছাই সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেনের সভাপতিত্বে বাছাই পর্ব সম্পন্ন হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহানাজ পারভীন জানান, নাচোল পৌর এলাকায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৬টি স্থানে ওএমএস ডিলার নিয়োগের নিমিত্তে মোট ১৯টি আবেদন পড়ে। আজ বৃহস্পতিবার বাছাই করার জন্য উন্মুক্ত লটারীর মাধ্যমে ৬ জনকে চুড়ান্ত বাছাই করা হয়। পৌর এলাকার চেয়ারম্যান পাড়ায় মোঃ দেলোয়ার হোসেন, মধ্য বাজারে উজ্জ্বল হোসেন, ইসলামপুর মোড়ে আতাউর রহমান, মোমিনপাড়ায় আবুল কাইসার সিরাজ, রেল স্টেশন বাজারে মোঃ নুহু আলম ও দক্ষিণ সাঁকোপাড়ায় শরিফুল ইসলাম লটারীর মাধ্যমে বিজয়ী হন। বাছাই পর্ব শেষে উপজেলা খাদ্য কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন দেশের পিছিয়ে পড়া হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচিকে সফল করতে নতুন বাছাইকৃত ডিলারগণকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। বাছাইকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, প্রতিযোগী আবেদনকারী ও স্থানীয় গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:


















