ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
নাচোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ আরিফুল ইসলাম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ)
- সর্বশেষ পরিমার্জন: ০৬:১০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / ৪৭ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মাহাতাব উদ্দিন মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি (এনমাস) এর সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সাবেক অফিসার ইনচার্জ নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে ক্যাম্পে উপস্থিত ছিলেন ইস্পাহানি ইসলামীয়া চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সৈয়দ আকিব, এনমাস’র সভাপতি সাকিল রেজা, সমাজসেবক জমিরউদ্দীনসহ অন্যান্যরা। সভাপতির বক্তব্যে হাফিজুর রহমান জানান, এমন মানবিক আয়োজন বারবার হোক। শহরে গিয়ে চিকিৎসা খরচ অনেকেই মেটাতে পারেন না, তারা এখানে চিকিৎসা গ্রহণ করে অনেক উপকৃত হলো।
এ বিষয়ে মূল আয়োজক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম জানান, মাহাতাব উদ্দিন মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে প্রতি ছয় মাস পরপর এমন চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিল ইস্পাহানি ইসলামীয়া চক্ষু হাসপাতাল, নওগাঁ। ফ্রি ক্যাম্পে প্রায় ৩শতাধিক রোগী চিকিৎসা গ্রহণ করেন।
আরও পড়ুন:






















