নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

- সর্বশেষ পরিমার্জন: ০৯:০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ১১৬ বার পঠিত

পিরোজপুর অফিস ও নাজিরপুর প্রতিনিধি:: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুরের নাজিরপুরে থানা কর্মসূচি পালিত হয়েছে।বর্ণাঢ্য র্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান একর্মসূচির অংশ ছিল। বুধবার (২০ আগস্ট ) নাজিরপুর উপজেলা গেট সম্মুখে নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলে ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন মাঝি এর সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম রিয়াজ ফরাজির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সংসদের কৃষি বিষয়ক সম্পাদক আলাউদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নাদিম শেখ, এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এস এম আপেল মাহমুদ এবং এস এম মেহেদী হাসান যুগ্ম আহবায়ক নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল, এছাড়া জেলা,উপজেলা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















