ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২২ এপ্রিল ২০২৬

নানা আয়োজনে দেবিদ্বারে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১০:০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • / ৬৪ বার পঠিত
নানা আয়োজনের মধ্যে দিয়ে কুমিল্লা দেবিদ্বারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (১লা জানুয়ারী) বেলা ১১ টায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সির নেতৃত্বে, কুমিল্লা জেলা, দেবিদ্বার উপজেলা এবং পৌর ছাত্রদলের উদ্যোগে এক বিশাল র‍্যালী ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ হতে র‍্যালীটি বের হয়ে স্লোগানে স্লোগানে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরিফ উদ্দিন সোহেল, দেবিদ্বার উপজেলা ছাত্রদলের আহবায়ক শুভ হাজারী ও সদস্য সচিব নাজমুল সরকার এবং সিনিয়র যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম ও সদস্য সচিব জসিম উদ্দিন, দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক সাদেক হোসেন ও সদস্য সচিব নাজমুল হাসান সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নানা আয়োজনে দেবিদ্বারে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সর্বশেষ পরিমার্জন: ১০:০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫