ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

নিউমার্কেট থানা ঘেরাওয়ের কর্মসূচি সাত কলেজের শিক্ষার্থীদের

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:২৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / ১৫৪ বার পঠিত

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের সংঘাতে ঢাকা কলেজের শিক্ষার্থী মুহাম্মদ রাকিবের আহতের ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিউমার্কেট থানার সহকারী কমিশনার (এসি) এবং থানার ওসিসহ দায়িত্বরতদের প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা না নেওয়া হলে থানা ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

একইসঙ্গে ঢাবির প্রো-ভিসি মামুন আহমেদ পদত্যাগ না করলে ঢাকা কলেজের সামনে দিয়ে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসসহ যানবাহন চলাচল বন্ধ করার ঘোষণাও দিয়েছেন তারা।

সোমবার ঢাকা কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে শিক্ষার্থী মইনুল ইসলাম এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে অধিভুক্তি বাতিল করার দাবি আমলে নেওয়ায় কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়ে বলেন, আমাদের বাকি পাঁচটি দাবি মানার ব্যাপারে কর্তৃপক্ষের কোনো প্রক্রিয়া দেখতে পাচ্ছি না।

n/v

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নিউমার্কেট থানা ঘেরাওয়ের কর্মসূচি সাত কলেজের শিক্ষার্থীদের

সর্বশেষ পরিমার্জন: ০৮:২৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫