ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
যানজট ও দুর্ভোগে নাকাল
নিয়ম অমান্য করে সড়কের পাশে শালুয়াভিটা হাট

মোঃ মাসুদ রেজা, সিরাজগঞ্জ
- সর্বশেষ পরিমার্জন: ১১:৫২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / ৪২ বার পঠিত

মোঃ মাসুদ রেজা, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা ব্রিজের পরেই নির্ধারিত স্থানের বাইরে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় বসছে শালুয়াভিটা হাট, যার কারণে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, শালুয়াভিটা হাট মূলত নির্ধারিত স্থানে বসার কথা থাকলেও বাস্তবে ব্রিজের পরেই সড়কের পাশে হাট বসানো হচ্ছে। এলাকাবাসীর দাবি, যেখানে হাট বসছে সেটি সরকার কর্তৃক নির্ধারিত জায়গা নয় এবং জায়গাটি এখনো সড়ক ও জনপদ বিভাগের অধীন বলে জানা গেছে।
সপ্তাহে প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত হাট বসে। হাটের দিনগুলোতে সড়কের বড় অংশ দখল হয়ে যাওয়ায় সিরাজগঞ্জ থেকে কাজিপুরমুখী বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হয় এবং দীর্ঘ যানজট তৈরি হয়।
শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৪টার দিকে হাট এলাকায় গিয়ে দেখা যায়, সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন যানবাহন আটকা পড়ে আছে। হাটের দোকান ও ক্রেতাদের ভিড়ে সড়কের পাশে যান চলাচল কঠিন হয়ে পড়েছে।
সিএনজি চালক রফিক বলেন, একদম রাস্তার সাথেই হাট বসেছে। এতে ব্যাপক যানজট লাগে। ফলে অনেক সময় জ্যামে আটকে থাকতে হয় এবং যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু ও সওজ এর নির্বাহী প্রকৌশলীকে ফোন করলে কেউই রিসিভড করেননি৷ এজন্য তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।



















