ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

নিরাপদ খাদ্য লেবেলিং প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবিতে স্মারকলিপি

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ০৫:০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৪৫ বার পঠিত
পিরোজপুর অফিস:   খসড়া নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত চূড়ান্ত ও কার্যকর করার দাবিতে পিরোজপুরে অ্যাডভোকেসি সভা, আলোচনা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) পিরোজপুর শহরের পুরাতন জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকের মাধ্যমে খাদ্য প্রতিমন্ত্রী ও খাদ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি দেওয়া হয়। পিপলস্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এ কর্মসূচির আয়োজন করে। স্মারকলিপিতে মোড়কাবদ্ধ খাদ্যপণ্যের লেবেলে খাদ্য উপাদান, পুষ্টিমান, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে উল্লেখ এবং প্রবিধানমালাটি দ্রুত চূড়ান্ত ও কার্যকর করার দাবি জানানো হয়। পিডিএফের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্না বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার পাশাপাশি খাদ্যপণ্যের মোড়কে সঠিক ও সহজবোধ্য তথ্য নিশ্চিত করা জরুরি।
এতে ভোক্তারা সচেতনভাবে খাদ্য নির্বাচন করতে পারবেন। োতিনি আরও বলেন, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগ বাড়ছে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য ও কার্যকর লেবেলিং ব্যবস্থা গুরুত্বপূর্ণ। কর্মসূচিতে সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, পিরোজপুর প্রেসক্লাবের সহসভাপতি খেলাফত হোসেন খসরুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে নিরাপদ খাদ্য লেবেলিং প্রবিধান দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

উদ্যোক্তা তৈরির পরিবেশই আরও শক্তিশালী করবে দেশের বাণিজ্য ও অর্থনীতি

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

বুড়িচং প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি খোরশেদ, সম্পাদক জহিরুল, সাংগঠনিক সম্পাদক জাকির

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

নিরাপদ খাদ্য লেবেলিং প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবিতে স্মারকলিপি

সর্বশেষ পরিমার্জন : ০৫:০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬