ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিরামহীন প্রচারণায় প্রার্থীরা
নির্বাচনী প্রচারে ব্যস্ত এম আকবর আলীর সহধর্মিনী মোমেনা আলী

মোঃ মুস্তাছিম বিল্লাহ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০২ বার পঠিত

মোঃ মুস্তাছিম বিল্লাহ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ৬৫ সিরাজগঞ্জ ৪( উল্লাপাড়া সলঙ্গা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত এম পি পদপ্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক দুই বারের সংসদ সদস্য স্বামী এম আকবর আলীকে বিজয়ী করতে দিনরাত মাঠে ময়দানে বিরামহীন ভাবে প্রচারণায় ব্যস্ত রয়েছেন এম আকবর আলীর সহধর্মিনী লায়ন মোমেনা আলী।উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ধানের শীষ প্রতীকের জন্য ভোট প্রার্থনা করছেন সাধারণ ভোটারদের কাছে। সাধারণ জনগণের কাছে তুলে ধরেছেন এম আকবর আলীর উন্নয়নের চিত্র।মোমেন আলী বলেন অতীতে এম আকবর আলী যখন ক্ষমতায় ছিলেন তখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ব্রিজ,কালভার্ট,রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছেন।এজন্যই আমি আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। আগামী নির্বাচনে এম আকবর আলীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে যদি নির্বাচিত করেন তাহলে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত এবং একটি নার্সিং কলেজ প্রতিষ্ঠা সহ বিভিন্ন উন্নয়ন করবেন। তার এই কথা শুনে মহিলা ভোটারদের মধ্যে অনেক উৎসাহ দেখা যাচ্ছে। গ্রামে গ্রামে গিয়ে মহিলাদের সাথে কথা বললে তারা দৈনিক নাগরিক ভাবনা কে বলেন এম আকবর আলীর সহধর্মিনী লায়ন মোমেনা আলী আমাদের কাছে এসে ভোট চেয়েছেন আমরা তার আচার ব্যবহারে সন্তুষ্ট হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।


















