ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন উল্লাপাড়ায় জাতীয় পার্টির প্রার্থী

মোঃ মুস্তাছিম বিল্লাহ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১১৫ বার পঠিত
মোঃ মুস্তাছিম বিল্লাহ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উল্লাপাড়া উপজেলার উত্তর হতে দক্ষিণ পূর্ব হতে পশ্চিম সকল গ্রামে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারনা।১২ই ফেব্রুয়ারীর ভোটকে সামনে রেখে ভোটারদের মন জয় করতে বিরামহীন গণসংযোগের ব্যস্ত সময় পার করছেন জাতীয় তাঁতি পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব ও সিরাজগঞ্জ -৪ (উল্লাপাড়া সলঙ্গা) আসনে পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের লাঙ্গল প্রতীকের কান্ডারী হিলটন প্রামানিক। নির্বাচনের শুরু থেকেই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রচারণায় প্রতিদিনই বিভিন্ন ইউনিয়ন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পাড়া মহল্লায় স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ ভোটারদের সাথে মত বিনিময় করছেন তিনি। সরজমিনে গিয়ে দেখা যায় লাঙ্গল প্রতিকের পক্ষে হিলটন প্রামানিক ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় লাঙ্গল প্রতিকে ভোট দেয়ার আহ্বান জানান। নবীন এই রাজনীতিবিদ ছোটবেলা থেকেই পল্লীবন্ধু এরশাদের দল জাতীয় পার্টির প্রতি আত্মবিশ্বাসী।উল্লাপাড়া উপজেলায় বিএনপি জামায়েতে ইসলামের দুইজন হেভি ওয়েট প্রার্থী রয়েছেন। তাদের সাথে পাল্লা দিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী হিলটন প্রামানিক। গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন আমার পার্টির চেয়ারম্যান জি এম কাদের আমাকে মনোনয়ন দিয়েছেন আমি দিনরাত নির্বাচনী মাঠে পরিশ্রম করে যাচ্ছি। আমি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছি। তাতে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছি। আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে উল্লাপাড়া সলঙ্গাবাসী আমাকে নির্বাচিত করলে জনগণকে সঙ্গে নিয়ে দুর্নীতিমুক্ত আধুনিক ও মানবিক উপজেলা গড়ে তুলবে ইনশাল্লাহ। বঞ্চিত মানুষদের জন্য অধিকার প্রতিষ্ঠা,বেকার যুবকদের জন্য কর্মসংস্থানও প্রশিক্ষণের ব্যবস্থা, মাদক মুক্ত সমাজ গঠন, ক্রিয়া ও ইসলামি  সংস্কৃতির চর্চা বৃদ্ধি।এবং কৃষি প্রধান দেশ হিসেবে কৃষকদের জন্য আধুনিক কৃষি পণ্য সংরক্ষণ করা হবে এছাড়াও শিক্ষা ও স্বাস্থ্য খাতে সার্বিক উন্নয়ন সাধনের প্রতিশ্রুতি দেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন উল্লাপাড়ায় জাতীয় পার্টির প্রার্থী

সর্বশেষ পরিমার্জন: ০৬:০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬