ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে জামায়াত-মিলনের অভিযোগ

অপু দাস,স্টাফ রিপোটার,রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:২৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৫ বার পঠিত
অপু দাস,স্টাফ রিপোটার,রাজশাহী: আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তেও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী—এমন অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
“প্রোপাগান্ডা, নকল ব্যালট ও সিল তৈরির অভিযোগ”
অ্যাডভোকেট মিলন বলেন, জামায়াত বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। দেশের বিভিন্ন স্থানে শোনা যাচ্ছে, তারা নকল ব্যালট পেপার ও সিল তৈরি করেছে। কোথাও কোথাও ভোটারদের কাছ থেকে ব্যাংক হিসাব নম্বর সংগ্রহের অভিযোগও পাওয়া যাচ্ছে।
তিনি জানান, রাজশাহীর নওহাটায় এমন ঘটনা ঘটেছে বলে শোনা যাচ্ছে। পাশাপাশি হাজার হাজার পিস বোরকা তৈরি করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এসব ঘটনার কারণে জনমনে সন্দেহ ও বিভ্রান্তি তৈরি হচ্ছে।
মিলনের দাবি, পরাজয় নিশ্চিত জেনেই জামায়াত এ ধরনের ষড়যন্ত্র করছে। তবে জনগণ এবার এসব মেনে নেবে না এবং কঠোরভাবে প্রতিহত করবে।
“নির্বাচনে ব্যাপক উৎসাহ—বয়স্ক থেকে শিশুরাও আগ্রহী”
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে বয়স্ক মানুষ থেকে শুরু করে যুবক-যুবতী এমনকি শিশুরাও ব্যাপক উৎসাহ দেখাচ্ছে।
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত কর্মসূচির আলোকে নির্বাচিত হলে তিনি পবা-মোহনপুর এলাকায় বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগ নেবেন বলে জানান।
নির্বাচিত হলে যেসব উদ্যোগের কথা বললেন মিলন
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নির্বাচিত হলে তিনি—
কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করবেন
বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন
কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করবেন
বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেবেন
ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেবেন
পিসি ইপিজেড প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন
“পবা-মোহনপুরের অধিকাংশ সড়ক বেহাল”
মিলন বলেন, পবা ও মোহনপুর উপজেলার অধিকাংশ সড়ক বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে। নির্বাচিত হলে দ্রুত এসব সড়ক সংস্কার এবং প্রয়োজনীয় স্থানে নতুন সড়ক নির্মাণ করা হবে।
এছাড়াও তিনি—
সকল ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সরকারি স্বীকৃতি
১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ
বিসিক-২-কে কর্মমুখী করতে প্লট বরাদ্দ প্রক্রিয়া সহজীকরণ
—এসব প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন।
জামায়াত প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ
মিলন অভিযোগ করেন, জামায়াতের এমপি প্রার্থী দীর্ঘ ২৮ বছর হড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তার মেয়াদকালে সরকারি অনুদান হিসেবে কোটি কোটি টাকা এলেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি।
তিনি দাবি করেন, হড়গ্রাম ইউনিয়নে গেলে এর প্রমাণ পাওয়া যাবে।
“ভয়ভীতি দেখিয়ে টিকে থাকার চেষ্টা”
তিনি বলেন, জামায়াত শুধু মুখে বড় বড় কথা বলছে এবং বিভিন্ন স্থানে ভয়ভীতি প্রদর্শন করছে। প্রকৃতপক্ষে তাদের উল্লেখযোগ্য সমর্থন নেই বলেও মন্তব্য করেন তিনি।
আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান
মিলন বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশের উন্নয়নে বিএনপির উল্লেখযোগ্য অবদান রয়েছে। এজন্য জনগণ বিএনপির ওপর আস্থা রাখে।
তিনি আরও বলেন, কিছু ব্যক্তি ধর্মের অপব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ বিষয়ে আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
“জামায়াত অতীতেও প্রতারণা করেছে”
জামায়াতকে উদ্দেশ করে মিলন বলেন, অতীতে বিভিন্ন সময়ে তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে। ভবিষ্যতেও তারা কোনো ইতিবাচক ভূমিকা রাখতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি জনগণকে জামায়াত থেকে দূরে থাকার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে জামায়াত-মিলনের অভিযোগ

সর্বশেষ পরিমার্জন: ০৪:২৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬