ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
নীলফামারীতে সাংবাদিকদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রানা আহমেদ, স্টাফ রিপোর্টার:
- সর্বশেষ পরিমার্জন: ১১:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ১২০ বার পঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

নীলফামারীতে সাংবাদিকদের নিয়ে টাইফয়েড টিকাদান কার্যক্রম বিষয়ে ক্যাম্পেইন, সমন্বয় সভা ও পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ইপিআই হলরুমে এ সভার আয়োজন করা হয়।
তথ্য অফিসার বায়েজীদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তর ঢাকা’র পরিচালক ডালিয়া ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোছাদ্দিকুর আলম,নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি,সাধারণ সম্পাদক আল আমিন ও অর্থ সম্পাদক সোহেল রানা এবং প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধনের মাধ্যমে শিক্ষার্থী ও শিশুদের টাইফয়েড টিকা প্রদান করা হবে। গত ১২ অক্টোবর থেকে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে নীলফামারী জেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৫ লাখ ৫৯ হাজার ৫৩৭ জন শিশুকে এ কার্যক্রমের আওতায় আনা হবে।
বক্তারা বলেন,টাইফয়েড টিকা নিরাপদ, কার্যকর এবং দীর্ঘমেয়াদে টাইফয়েডজনিত অসুস্থতা ও মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের এই উদ্যোগ শুধু শিশুদের জীবন রক্ষা নয়, বরং একটি সুস্থ ও শক্তিশালী ভবিষ্যৎ প্রজন্ম গঠনের পথে বড় পদক্ষেপ বলেও তারা মন্তব্য করেন।
বক্তারা আরও বলেন, ভবিষ্যতের নেতৃত্ব দেবেন বর্তমান তরুণ প্রজন্ম। তাই তাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য এই টিকা কার্যক্রমে সবাইকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখতে হবে।
আরও পড়ুন:




















